গাজীপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১২ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
"শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই"-এ স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীতে ১২ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকারী কলেজ মাঠে এ বিজয় মেলার উদ্বোধন করেন,একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে " মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যয় ও ত্যাগ " শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বিশিষ্ট লেখক, গবেষক মঞ্জুরুল হক ও বিজয় মেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেকানুল ইসলাম শাহী। প্রতিবারের ন্যায় এবারও প্রতিদিন বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ বরেণ্য ব্যক্তিদের অংশ গ্রহনে বিষয় ভিক্তিক আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ ডিসেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মেলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। ১৯ ডিসেম্বর জহিরুল আলম বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখবেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান। ২০ ডিসেম্বর প্রধান অতিথি থাকবেন মহিলা সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া এম পি। বিজয় মঞ্চে প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। বিজয় মেলা উপলক্ষে টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
এমএসএম / এমএসএম
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর