ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা গ্রেফতার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাঝে সাড়ে ৬লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আটককৃতকে আদালত সুপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, কথিত জ্বীনের বাদশা ঈশ্বরগঞ্জ উপজেলার কবির ভোলসোমা গ্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল। সে জেলার ধুবাউড়া উপজেলার বাগড়া গ্রামের কিতাব আলীর পুত্র শওকত আলীকে একশত বিশ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেয়ার কথা বলে ৬লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। জ্বীনের মাধ্যমে টাকা পাইয়ে দেবে বলে সে বিভিন্ন তালবাহানা শুরু করায় শওকতের সন্দেহ হয়। শওকত নিরুপায় হয়ে গত ১৪ ডিসেম্বরর প্রতারক বাবুলের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওসি মুস্তাছিনুর রহমান জানান, আটককৃতকে আদালত সুপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। ইতোমধ্যে ২০২০ সালেও প্রতারণার মামলায় ল্যাংড়া বাবুল গ্রেফতার হয়েছিল।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত