সারারাত তাফসীর মাহফিল শুনে ভোর রাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ফজরের নামাজের অজু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদির আহমেদ ভুলু। (ইন্না লিল্লাহী ওয়া ইন্নালী রাজিউন) অজু করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার ছেলে ফিরোজ কবির সুমন জানান, গ্রামের একটি তাফসীর মাহফিল থেকে ফিরে রাতে বাসায় ফিরেছিলেন তার বাবা। পরে ভোররাতে ফজরের নামাজের অজু করতে গিয়ে বাথরুমেই হার্ট অ্যাটাক করেন৷ বাথরুমে পড়ে গেলে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি। বিকেল ৪টায় খলসী গোরস্থানে তাকে দাফন করা হবে।
সুজন / সুজন
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন