বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা
সিলেটের বালাগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি একাধিক নৌকা লাগিয়ে রাতের আঁধারে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের বঙ্গপুর রশিদপুর এলাকায় সরেজমিনে স্টিল বডি ধরে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। পূর্বপৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন ও তাঁর পরিষদের সদস্য এবং স্থানীয় জনসাধারণের সামনে স্টিল বডিতে থাকা একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, ইউনিয়নের বঙ্গপুর রশিদপুর এলাকায় বুধবার রাতের আঁধারে বালু উত্তোলনের খবর পূর্বপৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিনকে জানালে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী বালুভর্তি নৌকা ও দুষ্কৃতকারীদের আটকে রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, নিয়ম বহির্ভূতভাবে বালাগঞ্জের সীমানা থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সুজন / সুজন
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত