মধুপুরে বিজয় দিবসে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানাল কুলি শ্রমিকরা
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা তাঁদের। তবে ধারে-কাছে কোনো শহীদ মিনার নেই। কিন্তু মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মা বোনদের প্রতি শ্রদ্ধা তো জানাতেই হবে। তাই কলাগাছ দিয়েই শহীদ মিনার গড়লেন তাঁরা। জানালেন বিনম্র শ্রদ্ধা।
আজ শুক্রবার ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবসে শহীদদের প্রতি এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন কিছুসংখ্যক পাহাড়ি বনাঞ্চলের কুলি শ্রমিকরা। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলাগাছ দিয়ে শ্রমিকেরা প্রতীকী শহীদ মিনার তৈরি করেন। এবং সেখানে কাজ শুরু করার আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শতাধিক কুলি শ্রমিক। বিজয় দিবসে বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অদম্য আবেগ ও শহীদদের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ রাখেন এভাবে।
বেরিবাইদ গ্রামের বৈবরাগী বাজার গিয়ে দেখা গেছে, কলাগাছের তিনটি টুকরো মাটিতে পুঁতে তৈরি করা হয়েছে তিনটি মিনার। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের তিনটি টুকরো তির্যকভাবে আটকে দেওয়া হয়েছে। কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রতিটি মিনার। টাঙিয়ে দেওয়া হয়েছে জড়ি, রঙিন কাগজ, নানান রঙের বেলুন আর ফুল।
সকালে সব ধরনের কাজ কাম উপেক্ষা করে শ্রমিকেরা দাঁড়ালেন তাঁদের গড়া শহীদ মিনারের সামনে। এর পর বয়োজ্যেষ্ঠ শ্রমিকদের হাতে তুলে দিলেন একটি ফুলের স্তবক। কয়েকজন শ্রমিক মিলে এই স্তবক নিয়ে রাখেন মিনারের বেদিতে। এর পর অন্য শ্রমিকেরাও একে একে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে তাঁরা নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শ্রদ্ধা জানানো শেষে শ্রমিকেরা যে যার কাজে মন দেন। সেখানে স্থানীয়রাও অংশ নেন।
কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেপিশ হাজং বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কাজ কিছুটা পিছিয়ে পড়লেও আমরা তা নমনীয়ভাবে দেখছি। এখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদে আবেদন দেয়া হয়েছে।’
বেরিবাইদ বৈরাগী বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিটর দিব্রা বলেন, গ্রামে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ি বনাঞ্চলের ভারি কৃষি পন্য উঠা নামা কাজ করতে হয়। দূরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর বাড়তি সময় শ্রমিকদের হাতে থাকে না। তাই তাঁরা কুলি অফিসের সামনেই একটি শহীদ মিনার নির্মাণ করার কথা ভাবেন। তিনি বলেন, গত ২০০৯ সাল থেকে নিজেদের ভাবনা থেকেই শ্রমিকরা মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করি।
অর্পন নকরেক নামের একজন স্থানীয় যুবক বলেন, কুলি শ্রমিকদের এতো সুন্দর আয়োজন আমাদের ভাবিয়ে তোলে। তারা প্রতি বছরই বিজয় দিবসে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করে। আমরাও সেখানে অংশ গ্রহন করি। ছোট হলেও এখানে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হলে আমরা খুব সহজে শহীদদের শ্রদ্ধা জানাতে পারতাম।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied