আমরা সীমান্তে একটা মৃত্যুও চাই না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ সরকারের পররাস্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন,বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বৈঠক গুলো হয় সবসময় সিমান্ত হত্যা বন্ধের বিষয়টি আমরা ব্যক্ত করি।সিট মহল গুলো কিছুদিন আগে বিনিময় হয়েছে, সম্প্রতি ভারতের দিল্লিতে বৈঠক হয়েছে, সেখানকার আলোচনায় দুই রাস্ট্রই চায় সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে।আমি নিজেও সীমান্ত বর্তী একটি আসনের সংসদ সদস্য।
পদ্মার ওপারে ভারত এপারে আমার নির্বাচনী এলাকা।সিনান্তে হত্যা বন্ধের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকাগুলোতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দুই রাস্ট্রের বিধি বিধান রয়েছে যাতে ভিসা পাসপোর্ট ছাড়া কেউ না যান।অংকের হিসেবে সীমান্ত হত্যা কমে এসেছে।কিন্তু একটা মৃত্যুই অনেক,তাই আমরা সিমান্তে একটা মৃত্যুও চাই না।আশা করি সামনের দিকে শূন্যের কোঠায় নামবে।
১৭ ডিসেম্বর(শনিবার) দুপুর ১২ টায় লালমনিরহাট চার্চ অফ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী(৭৫ বর্ষ পূর্তি ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় আরো বলেন, পরিবারে একজন সদস্য বাংলাদেশী ও আরেকজন ভারতীয়ও এরকমও কিন্তু আছে।এ বছরে নিশ্চিত করে বলতে পারি ২০-২১ সালের চেয়ে সীমান্তে এ বছর সীমান্ত হত্যা কম।তবে আমরা বলবো একটা মৃত্যুও চাইনা।
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দরের কথা উল্লেখ করে তিনি বলেন,বাংলাদেশের সকল যোগাযোগ বন্ধ হয়ে গেলেও পাকিস্তান পরবর্তী সময় থেকে মোগলহাটের রেল লাইনটি চালু ছিলো।সেখান থেকে কয়লা আসতো তবে আমরা দু-রাস্ট্র মিলে পুরোনো যত যোগাযোগের পয়েন্টস গুলো রয়েছে তা পূণরায় চালু করবো।তবে সেখানে বিনিয়োগের প্রয়োজন হয়।এখানে যোগাযোগসহ সার্বিকদিক গুলো দেখতে হয়।আমি এখানকার চেম্বারের সাথে বসবো তারা আমায় অনুরোধ করেছেন।এবং অবশ্যই যদি এখানে যথেষ্ট ব্যবসায়ী চাহিদা থাকে আমদানি ও রপ্তানি।এখানকার ব্যবসায়ী প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা মনে করেন এটা চালু করা সম্ভব। আমরা বানিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে স্থলবন্দর চালু করার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা জানাবো।
চার্চ অফ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলী) উৎযাপন অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজার করিম স্বপন প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ,মিশন স্কুলের প্রধান শিক্ষক সহিদার রহমানসহ বর্তমান সকল শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা ও প্রায় ৫ হাজার সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান