কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারি চালিত থ্রি-হুইলারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হৃদয় মোল্লা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত হৃদয় মোল্লা উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। সে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। শনিবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান, হৃদয় মোল্যা মোটরসাইকেলে করে হরিদাসপুর সর্দার পাড়া থেকে সাজাইল বাজারের দিকে যাচ্ছিলেন।
এসময় সাজাইল বাজারের আগে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে হৃদয় মোল্যা মারাত্মক আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান