ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

১২-১৫ বয়সীদের জন্য টিকার অনুমোদন দিলো ইইউ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১১:২৬

১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার এবং বায়োটেক উদ্ভাবিত করোনার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার এই অনুমোদন দেয়া হয়। এটিই ইউরোপে শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম করোনা ভ্যাকসিন।

ইইউর এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আগামী মাস থেকেই জার্মানি ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির টিকানীতি বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি এক সংবাদ সম্মেলনে ১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য ফাইজার–বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়ার কথা জানিয়েছেন। এত দিন পর্যন্ত ১৬ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকার অনুমোদন দিয়েছে ইইউ। আমস্টারডামভিত্তিক ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলছে, এই টিকা নেয়ার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকাইডস টুইটে জানান, শিশুদের টিকা দেয়ার বিষয়টি সরকার বাধ্যতামূলক করেনি। টিকা দেয়া না–দেয়ার সিদ্ধান্ত অভিভাবকেরা নেবেন। ইউরোপীয় মেডিসিন এজেন্সির প্রধান এমার কুক বলেছেন, আগামী জুন মাসে শিশুদের টিকা দেয়ার বিষয়টি অনুমোদন পাবে।

ট্রায়ালে ফাইজারের টিকা শিশুদের জন্য খুবই নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা বলেন, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেয়া হলে স্কুল খোলা সহজ হবে। মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

মডার্না বলছে, ট্রায়ালে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকা কার্যকর প্রমাণিত হওয়ার পরে ইইউ ও যুক্তরাষ্ট্র সরকার জুনের প্রথম দিকে টিকা অনুমোদন দেবে বলে তারা আশা করছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের