দৌলতখানে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বুধবার (১৪ জুলাই) বিকেলে দৌলতখানে আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
পরে স্থানীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন জুয়েল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন লাভুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সকলকে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। গতকাল কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু সাংবাদিকদের বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে দৌলতখান উপজেলা যুবলীগের উদ্যোগে কমপক্ষে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ বলেন, গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, ফলদ গাছ আমাদের ফল খাওয়ার সুযোগ করে দেয়। বনজ ও ঔষধি গাছ আমাদের রোগ নিরাময়ে ভূমিকা রাখে। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু পণ্ডিত, অর্থ বিষায়ক সম্পাদক মাইনুদ্দিন, ধর্ম বিষায়ক সম্পাদক আজগর ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান সুমনসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied