ঢাকাস্থ পাইকগাছা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে রিমা-জীবনকে সংবর্ধনা
ঢাকাস্থ পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে পাইকগাছার নারী ফুটবলার তারিনা আক্তার রিমা ও গতিময় বালক জীবন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকার ফুড বাজার রেস্টুরেন্টে পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক নিউটন কুমার রায়ের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা সমিতির সদস্য ওয়াহিদ নান্নু, মফিজুল ইসলাম, জীবন সরকারের পিতা বিপুল সরকার, পাইকগাছা দেবাশীষ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক দেবাশীষ সানা, প্রিয়াংকা চাকী, পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের শিশু শিল্পী নিলাক্ষী রায় প্রমুখ। এসময় পাইকগাছা কৃতি ফুটবলার তারিনা আক্তার রিমা ও দৌড় প্রতিযোগিতায় সম্ভাবনাময় জীবন সরকারের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত