চৌদ্দগ্রামে ৪৬ বোতল বিদেশী মদসহ আটক ১
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদসহ শহীদুল ইসলাম শহীদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
আটককৃত শহীদুল ইসলাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুলিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শহীদুল ইসলামকে ৪৬ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে’।
প্রীতি / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন