উলিপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ” এই প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম, মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। “ইন্টারনেটের আসক্তির ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা উদ্বোধন হয়। বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হবে। বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে উপজেলার হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ, এম এস স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর সরকারি ডিগ্রি কলেজ, নুরুল ইসলাম সামছুন্নাহার রেসিডেন্সিয়াল স্কুল, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল, গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়, বজরা কলেজ, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয় ও এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি