মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গত সপ্তাহে সংঘটিত সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী কর্নেল আসিমি গোইতাকে দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে সাংবিধানিক আদালত।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেয় আদালত। অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইটা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটালেন তরুণ এ কর্নেল।
তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদঅ-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।
৩৮ বছর বয়সী গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার তার নির্দেশেই এনদঅকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অবস্থায়ই বুধবার পদত্যাগ করেন এনদঅ এবং পরে বিষয়টি খোলাসা করা হয়।
গত বছরের আগস্টে গোইটার নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে ব্যর্থতার অভিযোগ ছিল। সফল ওই অভ্যুত্থানের পর গোইটা ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছিলেন এবং তার সহযোদ্ধা সৈনিকদের মাঝেও কেবিনেটের বিভিন্ন পদ বণ্টন করে দেয়া হয়েছিল।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক