নাগরপুরে আওয়ামী লীগের নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপিত
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস'২২ পালিত হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা আ'লীগ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মারক একাত্তরে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ , উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা আ'লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের সমন্বয়ে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি নাগরপুর উপজেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ'লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর দুপুর বারোটার সময় উপজেলা আ'লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর -দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, টাঙ্গাইল জেলা আ.লীগ ও নাগরপুর উপজেলা আ'লীগের সম্মানিত সদস্য, জননন্দিত ও কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ আ'লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথ থেকে বিকশিত নেতৃত্ব, অনলবর্ষী বক্তা,নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষ হওয়ার পর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied