ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে এনা পরিবহনের বাস থেকে ১৬ রোহিঙ্গা আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১২-২০২২ রাত ৮:৪২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন, ওয়াজ মিয়া, মো. হাফিজুর রহমান, সৈয়দ আলী, মো. নূর মোস্তফা, ছুমুদা খাতুন, ফাতেমা খাতুন, রোকেয়া বেগম, আশরাফা বেগম, ইয়াসমিন আরা, নূর সাহেরা, সফুদা বিবি, জনুয়ারা বেগম, ইয়াছমিন আরা, আসমা বিবি, নুরুল আমিন এবং মো. এরফান।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজারে কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।

পরে শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন। চট্টগ্রাম থেকে আসা এনা পরিবহনের গাড়িতে থাকা মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন তিনি। পরবর্তীতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, 'আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সুজন / সুজন

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের