ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে শীতে পাগলের কান্ড!


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১১:১৫

দুই পায়ে বাধা ছিল রশি, পুরো শরীর খড়ের গাদায় ঢাকা। খড়ের গাদার মালিক প্রথমে দুই পা দেখতে পেয়ে লাশ ভেবে স্থানীয়দের জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশ। শরীরের উপর থেকে খড় সরিয়ে দেখা যায় ঘুমিয়ে আছে এক পাগল। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুরের পৌর এলাকার পশ্চিম মানিকপাড়া গ্রামে ঘটেছে।
সরোজমিনে গিয়ে জানা জায়, সোমবার ভোরে নামাজ শেষে গোয়ালঘর থেকে গরু বাহির করার জন্য রাস্তার পাশের্^র গোয়ালঘরে যায় পশ্চিম মানিকপাড়া গ্রামের মহাতাব উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন। গোয়ালঘরের দরজার সামনের খড়ের গাদা এলোমেলো দেখে সামনে এগিয়ে আসলে দেখতে পায় দড়ি বাঁধা অবস্থায় দুটি পা। কোন নড়াচড়া না থাকায় ধারণা করেন সেখানে রয়েছে লাশ। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে এবং স্থানীয়রা ভীড় করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আক্কেলপুর থানা পুলিশ। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সংবাদ সংগ্রহ করতে আসা প্রেসক্লাব এর সভাপতি শফিউল আলম প্রথমে সেই দুটি পায়ের নড়াচড়া লক্ষ্য করেন। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে শরীরের উপর থেকে খড় সরিয়ে দেখা যায় সেখানে ঘুমিয়ে আছে এক পাগল। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আনোয়ার হোসেন জানায়,‘ খড়ের গাদা এলোমেলো দেখে খড় চুরি হয়েছে ভেবে খড়ের গাদার কাছে যাই। সেখানে দড়ি বাধা অবস্থায় দুটি পা দেখতে পাই। পরে বিষয়টি প্রতিবেশীদের জানায় ও থানা পুলিশে আসে।’
ওই ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল সরদার গবু বলেন,‘ খড়ের গাদায় একটি মরদেহ রয়েছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। পরে দেখা যায় সেখানে একটি পাগল ঘুমিয়ে আছে।’ 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,‘ খড়ের গাদায় লাশ রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে খড় সরিয়ে দেখা যায় ঘুমিয়ে আছে এক পগল। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ও তাকে শীতবস্ত্র দেওয়া হয়। ধারণা করা হচ্ছে শীতের কারণে সে খড়ের গাদায় ঘুমিয়ে পড়ে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।’ 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ