চরফ্যাসনে বিএমএসএফ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভোলার চরফ্যাসনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ ) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার( ১৫ জুলাই২০২১) সকালে বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি প্রতিনিধি আদিত্য জাহিদ চৌধুরী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্যাতিত সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ এর ১০ম বর্ষে পদার্পনের এই মূহুর্তে করোনা মহামারী থাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জাঁকজমক অনুষ্ঠান না করে, আজকে আমরা এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। তিনি বৃক্ষ রোপণ কর্মসূচিকে বাস্তবায়নে উপজেলার বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং ভবিষ্যতে এভাবে বিভিন্ন কর্মসূচিতে সবাইকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন । কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল্লাহ ভূইয়া, শশীভূষণ প্রেসক্লাব সভাপতি প্রভাষক তাপস তূর্জ। প্রতিষ্ঠা বার্ষিকীর এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএমএসএফ চরফ্যাসন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম , দপ্তর সম্পাদক হাসান লিটন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক তছলিম আখন, নির্বাহী সদস্য সামছুদ্দিন হাওলাদার, নাজিম উদ্দীন, সহযোগী সদস্য মোঃ জুয়েল সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯