ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে সরকারি আশ্রায়ণ প্রকল্প


এম.এ.হান্নান মিয়া, কমলনগর photo এম.এ.হান্নান মিয়া, কমলনগর
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১২:৪৭

লক্ষ্মীপুর কমলনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভূলুয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে সরকারি আশ্রায়ণ প্রকল্প। বালু উত্তোলন দ্রুত বন্ধ না হলে আশ্রায়ণ প্রকল্প টি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

উপজেলার চর বসু ও ফজুমিয়ার হাট সড়কে ভূলুয়া ব্রিজ  নির্মাণের জন্য ভুলুয়া নদী থেকে  অবৈধ ড্রেজার দিয়ে  অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। ফলে হুমকিতে পড়েছে ভূমিহীনদের জন্য নির্মিত সরকারি আশ্রায়ণ প্রকল্প।স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় বালু উত্তোলন করলেও উপজেলা প্রশাসন চুপ। 

স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য ব্রিজ টি এলজিইডি অধীনে তিন কোটি ৭১ লক্ষ ৮ হাজার ৭ ৬৮ টাকা ব্যয় ধরা হলেও ব্রিজ নির্মাণে বালু উত্তোলন হচ্ছে নদী থেকে।ব্রিজ নির্মাণে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে আশ্রায়ণ প্রকল্পসহ আশেপাশের মালিকানাধীন ভূমি। নদীতীরবর্তী বাসিন্দাদের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর পূর্বপাড়ে ভূমিহীন দের জন্য নির্মিত আশ্রায়ণের ঘর। পশ্চিম পাশে রয়েছে ব্যাক্তিমালিকানাধীন ভূমিসহ গাছপালা ও বেশ কিছু বসতভিটা। বালু উত্তোলনে বাধা দেয়ায় হুমকির মুখেও পড়তে হচ্ছে স্থানীয় জনগন কে।

সরজমিনে গিয়ে জানাযায়, উপজেলার ভূলুয়া নদী থেকে সরকারি আশ্রারণ প্রকল্প পাশ থেকেই দুটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করলে স্থানীয় জনগন বাঁধা দিলে তা বন্ধ হয়েগেলেও একদিন পর আবার শুরু হয় বালু উত্তোলন। এমনকি বালু উত্তোলনের কারণে নদী যত গভীর হইতাছে, তাতে আশ্রায়ণ সহ আশেপাশের বসতভিটা   হুমকির মুখে আছে। আরো জানাযায়  মাটি কাটবার নিষেধ করার পরে স্থানীয় জনগন কে  হুমকি দিয়ে যাচ্ছেন স্থানীয় আরেক পক্ষ।  
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এর প্রতিনিধির মোঃ ফিরোজ আলম জানান, বালু উত্তোলনের কোন লিখিত ও মৌখিক অনুমতি না থাকলেও।  ব্রিজ নির্মানের জন্য যে বালু উত্তোলন করা হচ্ছে তা আবার যেখানে ফেলা দেওয়া হবে।

কমলনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহেল আনোয়ার  বলেন, বালু উত্তোলনের জন্য কোন লিখিত অনুমোদন নাই তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মানেজন্য বালু উত্তোলন করছেন।বালু উত্তোলন বন্ধ করবেন কি না এমন প্রশ্নের কোন কোন উত্তর দেন নি তিনি।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বালু উত্তোলনের বিষয় টি শুনে আমি উপজেলা এলইজিডি কর্মকতা এ বিষয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন