মানিকগঞ্জে ৩ লক্ষ টাকার হেরোইনসহ আটক ২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে তিন লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কামতা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
আটককৃতরা হলো- সাটুরিয়া উপজেলার কামতা এলাকার মৃত অকিল দেওয়ানের ছেলে করম দেওয়ান (৩২) ও গোলড়া এলাকার মোঃ দিদার আলীর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির একটি আভিযানিক দল এসআই মোঃ আঃ কুদ্দুস এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার মৃত অকিল দেওয়ানের বাড়ি থেকে মাদক কারবারিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied