মাশরাফির ২৮ বছরের অপেক্ষার পালা ঘোচালেন মেসি-ডি মারিয়ারা
আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ের সময় যে শিশুর জন্ম হয়েছিল, তার বয়স এখন ৩৬ বছর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ম্যাচ দেখতে পারেননি। দেখার কথাও না। তখন তার বয়স ছিল মাত্র ৩ বছর। ম্যারাডোনাকে ভালোবেসে আর্জেন্টিনাকে সমর্থন শুরু তার। আর এখন ছিলেন মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় থাকলেও অবশেষে হলো স্বপ্নপূরণ।
ম্যারাডোনা ও মেসির পাড় ভক্ত মাশরাফির ২৮ বছরের অপেক্ষার পালা অবশেষে ফুরালো। তাইতো তার উল্লাস ছিল বাঁধভাঙা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়ার পর মাথায় সাদা কাপড় বেঁধে, দুই হাতে ড্রাম স্টিক নিয়ে তালে তালে বাজাচ্ছিলেন। সঙ্গে অন্যান্যরা মেসি মেসি বলে স্লোগান দিচ্ছিলেন।
আর্জেন্টিনার জয়ের পর মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন ঊদযাপন করতে চাই।’
রোববার রাতে লুইসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যা তাদের ৩৬ বছরের সাধনার ফল। যা লিওনেল মেসির জাদুকরী পায়ের ছোঁয়ায় ধরা দিলো।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!