ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ১১:২৮

পাকিস্তানের জার্সিতে বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন মাজ সাদাকাত। গতকাল সিনিয়র দলের সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নিজের জাত চেনালেন এই ওপেনার। ওপেনিংয়ে নেমে শতাধিক রানের জুটি গড়েছেন। দলের সর্বোচ্চ স্কোরার তিনি, এমনকি সেরা বোলিং ফিগারও তার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর নায়ককে ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ১২৮ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে সাদাকাত ৪৬ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। পরে বল হাতেও সাফল্য পান তিনি। হারিস রউফের সমান ৩ উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র ২৩। ৪৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৫ রান করা এই ব্যাটারের পারফরম্যান্সে মুগ্ধ সালমান আগা।
ম্যাচের পর অধিনায়ক তাকে নিয়ে প্রশংসা করলেন, ‘মাজ সাদাকাত একজন কোয়ালিটি প্লেয়ার। শুরুতে সে ও সাহিবজাদা যেমন ব্যাট করেছে, দারুণ ছিল। আগ্রাসী ব্যাটিং চালিয়েছে। মাজ সাদাকাত এমন প্লেয়ার যে কিনা ১০-১২ ওভার ব্যাট করলে খেলাটা নিজেদের দিকে নিয়ে যাবে। এখানে তাদের কৃতিত্ব দিতে হবে। পরে আমি এবং রিজওয়ান গিয়ে কেবল সেই ধারাটাই চালিয়ে গিয়েছি। আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম। আমি গিয়ে রিজওয়ানকে বলেছি আমরা একসাথে অনেক জুটি গড়েছি, আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেকের পর থেকে। এখন এই সিরিজ জেতার জন্য আমাদের আর দুইটি জুটি গড়তে হবে। একটি করেছি, আশা করি শেষ ম্যাচে আরও একটি গড়তে পারব।’
যেকোনো দলের বিপক্ষেই রান করতে পারবেন ব্যাটাররা, বিশ্বাস সালমানের, ‘আমরা নিজেদের খেলাটা খেলতে চেয়েছি। আমরা জানি আমরা ভালো দল, ভালো ব্যাটিং ইউনিট। নিজেদের সুযোগ দিলে আমরা যেকোনো দলের বিপক্ষেই রান করতে পারব এই বিশ্বাস আমাদের আছে। দলের বোলিং প্রসঙ্গে সালমান জানিয়েছেন, ‘আমরা বেশ ভালো বোলিং দল। এমন পিচে, আমাদের ভালো বোলিং ইউনিট আছে। আমরা যেকোনো দলকেই অলআউট করে দিতে পারি। আজকে দারুণ বল করেছি, এটা কেবল ধরে রাখতে চাই।’

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র