আর্জেন্টিনার জয় উদযাপনে রাস্তায় বেরিয়ে এলেন সাকিব
অবশেষে হলো শাপমোচন। লিওনেল মেসির পায়ে ভাঙলো শিকল। ৩৬ বছরের অপেক্ষার পালা ফুরিয়ে আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপের শিরোপা।
স্নায়ুর তীব্র পরীক্ষা শেষে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতার উল্লাস আর উচ্ছ্বাসও ছিল বাড়তি। সেই উচ্ছ্বাস মেসি-ডি মারিয়াদের যেমন ছুঁয়ে গেছে, তেমনি ছুঁয়ে গেছে বিশ্বব্যাপী আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত-সমর্থকদেরও। সেই তালিকায় আছেন সাধারণ সমর্থক থেকে তারকা সমর্থকরাও।
আবুধাবি টি-টেন লিগের ফাঁকে এবারের বিশ্বকাপে মেসিদের খেলা মাঠে বসে দেখেছিলেন সাকিব আল হাসান। জাতীয় দলের খেলা থাকায় ফাইনাল দেখতে যেতে পারেননি। তবে মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দ ছুঁয়ে গেছে সাকিবকেও। তাইতো তিনি গাড়ী নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। আর্জেন্টিনার বাংলাদেশি ভক্তরা সাকিব আল হাসানেরও ভক্ত। তাইতো তাকে চিনতে সমস্যা হয়নি তাদের। রাস্তায় আর্জেন্টিনার সমর্থকদের সাথে জয় উদযাপন করেন তিনি। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই জার্সি ঝাকিয়ে উল্লাস প্রকাশ করেন।
রোববার দিবাগত রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!