ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াবেন এলন মাস্ক?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১:০

মালিকানা গ্রহণের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন টুইটারের নতুন মালিক এলন মাস্ক । তবে এই সিদ্ধান্তকে ভালভাবে নেননি টুইটারের কর্মী থেকে শুরু করে ব্যবহারকারীরা। সম্প্রতিই বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন টুইটার ব্যবহারকারীরা। এই জনরোষের মুখে পড়েই এবার টুইটার ব্যবহারকারীদের সামনে বড় প্রশ্ন রাখলেন মাস্ক। জানতে চাইলেন, ‘টুইটারের প্রধান পদ থেকে কি আমি সরে দাঁড়াব?’

রোববার টুইটারে একটি পোল তৈরি করেন এলন মাস্ক। সেখানে জানতে চান, তার কি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানো উচিত। টুইটে এলন মাস্ক বলেন, আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াব? এই পোলের যা ফলাফল আসবে, আমি তাই-ই মেনে নেব।

তিনি আরেকটি টুইটে টুইটারের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের প্রসঙ্গ টেনে লেখেন, আগামী দিনগুলোতে বড় বড় নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে ভোট করা হবে। আমি ক্ষমা চাইছি, এইরকম আর হবে না।

তৃতীয় টুইটে মাস্ক আরও লেখেন, কথায় রয়েছে, কী চাইছো, তা নিয়ে সতর্ক হও, হতেই পারে তা সত্য হয়ে গেছে।

এদিকে, রোববার টুইটারের পক্ষ্য থেকে ঘোষণা করা হয়, যে সমস্ত অ্য়াকাউন্ট অন্য কোনও অ্যাকাউন্ট বা কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ও মাস্টোডন-র হয়ে প্রচার করে, সেই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেয়া হবে। এই ঘোষণার পরই আরও বিতর্ক তৈরি হয়।

উল্লেখ্য়, টুইটারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি এলন মাস্ক। টুইটারকে লাভজনক বানাতে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন, যারমধ্যে অন্যতম হল টুইটারের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই। তবে সম্প্রতিই একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার পরই টুইটারে বাক স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি, এএফপি

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা