ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে সরকারী ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন এমপি শহীদুজ্জামান সরকার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১২-২০২২ রাত ৮:৫২

নওগাঁর ধামইরহাটে সরকারী ভাবে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদামে ২৮ টাকা কেজি ধান ও ৪২ টাকা কেজি দ্বরে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধনী দিনে চাল প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম। বাজারে সরকারি দরের চেয়ে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা সরকারি গুদামের চেয়ে খোলা বাজারের আড়তে বেশির ভাব ধান বিক্রয় করতে দেখা গেছে। ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার  আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অপূর্ব রাইহান, বিশিষ্ট ব্যবসায়ী জিতু, মো. খলিল, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনম পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি দরের চেয়ে বেশি বাজারে দাম পাওয়ায় ধান প্রদানে অনেক কৃষক অনিহা প্রকাশ করার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান বলেন, চলতি মৌসুমে আমরা বরাদ্দ প্রাপ্ত ১ হাজার ১৯৪ মেট্রিক টন ধান ও ২৪৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করছি, আশা করছি, কৃষকরা ধান সরকারি ভাবে দেবেন ও মিলাররা চালও দেবেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা