ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোটে হেরে যা বললেন মাস্ক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৩:৬

টুইটার কিনেই নানা বিতর্কিত কর্মকাণ্ড করে বেশকিছুদিন ধরে আলোচনায় আছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার এমন কাণ্ডে অনেকেই বিরক্ত। 

শনিবার টুইটারে মাস্ক প্রশ্ন করেছিলেন, তার কী কোম্পানিটির প্রধানের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত? কেবল প্রশ্ন নয়, কথাও দিয়েছিলেন তিনি এই ভোটের ফল মেনে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। 

সোমবার শেষ হওয়া সেই ভোটের ফলে দেখা গেছে, মাস্কের পদত্যাগের পক্ষে ভোট দিয়েছেন ৫৭ শতাংশ ব্যবহারকারী।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে ১০ মিলিয়ন মানুষ মাস্কের পদত্যাগের পক্ষে। 

তবে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টায় মাস্ক কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘ইন্টারেস্টিং’। সাথে ফেক অ্যাকাউন্টের বিষয়টিও আবারও সামনে এনেছেন। হয়তো বোঝাতে চাইছেন তার বিপক্ষে ভোট দেওয়াদের অনেকেই ফেক অ্যাকাউন্টধারী।

তবে ভোটের ফল মেনে পদত্যাগ করবেন নাকি আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।

সূত্র: গার্ডিয়ান

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা