ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ৯০ বোতল ফেন্সিগ্রীফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: বাইক জব্দ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৩:১১
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নেশা জাতীয় ৯০ বোতল ফেন্সিগ্রীফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাইগড় নিশিবাপুর গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে দুলাল ইসলাম (২৮) এবং পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৩৯) ও একই উপজেলার মুহাড়াপাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে সোহরাব হোসেন সেলিম (৩৩)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিওড় ইউপি’র মাগুড়াপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আঃ মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে
আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯০ বোতল ফেন্সিগ্রীফসহ দুলাল ইসলাম, ,হারুনুর রশিদ ও সোহরাব হোসেন সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আঃ মান্নান কৌশলে পালিয়ে যায়।
 
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধারা ২৫-বি (২) ২৫-ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা (নম্বর-১৭) দায়ের পূর্বক সোমবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত