ব্রাহ্মণবাড়িয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই নাহিদ হোসেন জানান, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। আহরন্দ এলাকায় এক লরি সামনে থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।মোটরসাইকেলের আরোহীর মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক