ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবাবগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার হামলায় আওয়ামী লীগ নেতা আহত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৫-৭-২০২১ বিকাল ৬:০
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার হামলায় আহত হয়েছেন নয়নশ্রী ইউনিয়ন খানপুর ৫নং ওয়ার্ডের খানেপুর গ্রামের সোরহাব হোসেন। সোরহাব হোসেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য। 
 
প্রত্যক্ষদর্শীর বর্ননায় জানা যায়, বুধবার সন্ধ্যা ৭.৪০ এর দিকে শোল্লা জামে মসজিদ থেকে নামাজ পরে বের হবার সময় আক্রান্ত হন সোরহাব হোসেন। তার উপর হামলায় নেতৃত্ব দেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ ব্যাপারি ছেলে ছাত্তার বেপারী ও বোরহানের ছেলে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি প্রার্থী আইনুদ্দিন।  এই সময় তাদের সাথে আরো দশ থেকে পনের জন হামলায় অংশ নেন। এই সময় সোরহাব হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে তার মুখে, মাথায় ধারালো অস্ত্রে দিয়ে কোপায়। এই সময় তার চিৎকার শুনে আসে পাশের থাকা মানুষের সহযোগিতায় রক্তাক্ত অবস্থা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।
জানা যায় গাজা, ইয়াবা, ভূমি দস্যুতা ও ইভটিজিং নিয়ে কথা বলা ও এর প্রতিবাদ করাতেই আক্রমনের শিকার হন সোরহাব হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক নয়নশ্রী ইউনিয়নের এক বাসিন্দা জানান, সোরহাব ভাই এর উপর হামলাকারীরা নয়নশ্রী ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমি দস্যু। সোরহাব ভাই এদের বিরুদ্ধে কথা বলার কারনেই আজ তিনি হামলার শিকার হলেন। যাদের নাম এসেছে এদেরকে এই অঞ্চল থেকে সমুলে উচ্ছেদ করা গেলে এই অঞ্চলে শান্তি নেমে আসবে।  
এই সময় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম (পি.পি.এম) তিনি নিজে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার খোঁজ খবর নেয়। তিনি নিজে এই মামলার আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। 
পরে এ এস আই সোহেল সংবাদ মাধ্যমকে জানান, সোরহাব হোসেনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।  মামলা নং ৯।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার