ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফিফা বিশ্বকাপে রেকর্ড গড়ল গুগল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ৪:৪৮

রুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে অবশেষে ফুটবলে বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। রেকর্ড গড়ল গুগলও। গত ২৫ বছরে যা ঘটেনি, যা হয়নি। রবিবার সেটাই হল। আর টুইট করে সেকথা জানিয়েছে স্বয়ং গুগল কর্ণধার সুন্দর পিচাই। রোববার কাতার বিশ্বকাপের ফাইনালের তথ্য জানতে রেকর্ড সংখ্যকবার সার্চ হয় 'FIFA World Cup final 2022' । এখনও পর্যন্ত যা সংখ্যার হিসেবে ২১৫০ মিলিয়ন। মানে ২১৫ কোটি বার! আর এহেন সার্চের সুবাদেই গত ২৫ বছরে, সর্বাধিক ট্রাফিক পেল গুগল। গুগলের ইতিহাসে এত সংখ্যকবার সার্চ ও ট্রাফিক এককথায় রেকর্ড!

সুন্দর পিচাই টুইটারে লিখেছেন, ফিফা বিশ্বকাপ ফাইনালের সময় গুগল সার্চ বিগত ২৫ বছরের মাঝে সর্বোচ্চ ট্রাফিকের রেকর্ড করেছে। মনে হচ্ছিল যেন, সারা বিশ্ব একটাই জিনিস সার্চ করছিল।’

তার আগে আরো একটি টুইট করেছিলেন সুন্দর পিচাই। সেখানে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তার সঙ্গেই পিচাইয়ের বার্তা ছিল, ‘এই কাপ হাতে নেওয়ার যোগ্য মেসির থেকে বেশি আর কেউ-ই নয়, এই গেম খেলার জন্য সর্বকালের সেরা।’

উল্লেখ্য, গুগলের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ নামের দুই তরুণ গুগল সার্চ তৈরি করেছিলেন। বর্তমানে এই দুজন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট পরিচালনা করছেন। আর গুগল পরিচালনার দায়িত্বে রয়েছেন সুন্দর পিচাই। সার্চ ইঞ্জিনের মার্কেটে বর্তমানে গুগল সার্চের মার্কেট শেয়ার ৯০ শতাংশ।

সুজন / সুজন

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা