ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

১৪ বিজিবির উদ্যোগে বিজিবি দিবস উদযাপন ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৬:৪০

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির উদ্যোগে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  ২০ ডিসেম্বর দুপুর ২ টায় ১৪ বিজিবি ব্যাটালিয়নে বীর মুক্তিযোদ্ধাগণ, ধামইরহাট-পত্নীতলা-সাপাহারসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে বিজিবি দিবসের উদ্বোধন করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী ২ জনকে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা উপহার  নগদ অর্থ পেয়ে আবেগে আপ্লুত হোন বীর মুক্তিযোদ্ধা জনৈক পুলিশ সদস্য। অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, পত্নীতলা ইউএনও রুমানা আফরোজ, ওসি পলাশ চন্দ্র দেব, সাহাপার থানার ওসি হুমায়ন আহমেদ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক গোল্ডেন চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক হাফিজুল ইসলাম, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আখতার, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সম্পাদক মাসুদ রানা, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু