ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

চৌদ্দগ্রামে বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২০-১২-২০২২ রাত ৮:১২

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের হোসাইন মোল্লা নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত অপমান সহ্য করতে না পেরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার দু'টি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে। হোসাইন মোল্লা পাশ্ববর্তী বাসন্ডা গ্রামের বশির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন মোল্লা সোমবার বিদ্যালয় থেকে ফেরার পথে তাঁর এক সহপাঠি ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডলের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে প্রধান শিক্ষক কমলেশ মন্ডল দু’পক্ষের অভিভাবকদেরকে অফিস কক্ষে ঢেকে নিয়ে শালিশি বৈঠক করেন। বৈঠকে হোসাইন মোল্লার মায়ের উপস্থিতিতে প্রধান শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বিদ্যালয় থেকে বহিস্কারের হুমকি প্রদান করেন। এ সময় হোসাইন মোল্লা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করলে তিনি তাকে দূরে সরিয়ে দিলে অপমান সহ্য করতে না পেরে সে অফিস কক্ষ থেকে বের হয়ে পাশ্ববর্তী ডাক্তার ইসমাইল হোসেনের চতুর্থ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দেয়। এ সময় বিকট শব্দ শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কানজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

হোসাইন মোল্লার চাচাতো ভাই রুবেল মোল্লা বলেন, হোসাইন মোল্লা তার কোন সহপাঠি ছাত্রীকে উত্যক্ত করেনি। করেছে অন্য এক ছাত্র। কিন্তু ওই ছাত্রীর অভিভাবক হোসাইন মোল্লাকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করে। শালিশে বিষয়টি আমরা প্রধান শিক্ষককে বুঝানোর চেষ্টা  করি। কিন্তু প্রধান শিক্ষক আমাদের কোন কথা না শুনে হোসাইন মোল্লাকে অপমানজনক গালমন্দ করে। অপমান সইতে না পেরে সে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

অভিযুক্ত প্রধান শিক্ষক কমলেশ মন্ডল বলেন, 'আমি উভয় পক্ষের অভিভাবকদেরকে নিয়ে সমঝোতার চেষ্টা করি। কোন গালমন্দ করি নাই। সে আমাদের সকলের চোখ ফাঁকি দিয়ে একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে'।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, ‘হোসাইনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উচুস্থান থেকে পড়ে তার দুটি পা ভেঙে গেছে। বুকে গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘হোসাইন নামে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থী বহুতল ভবন থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টার একটি সংবাদ পেয়েছি। লিখিতভাবে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘শুনেছি হোসাইন নামে একটি ছেলে তার সহপাঠি এক ছাত্রীকে উত্যক্ত করেছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দু’পক্ষের অভিভাবকদের নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে ছেলেটি বহুতল ভবন থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এ ঘটনা সম্পর্কে জেনে তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করি এবং ছেলেটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি’।

সুজন / সুজন

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা