ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন হানিফ


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২২ রাত ৯:২১

পটুয়াখালীর দশমিনায় বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু হানিফ। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিনের উপস্থিতিতে ওই নির্বাচন সম্পন্ন হয়।

এসময় ১ জন ব্যতীত কোনো প্রার্থী না থাকায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন অভিভাবক সদস্যরা।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকানকে সদস্য সচিব করে শান্তিপূর্ণভাবে ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির ঘোষণা করা হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আবু হানিফ মুঠোফোনে জানান, শিক্ষা ও ক্রীড়ার সার্বিক মানোন্নয়নসহ শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং অসহায় শিক্ষার্থীদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে বিধি মোতাবেক শান্তিপূর্ণভাবে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

সুজন / সুজন

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা