তাহিরপুরে আদালতের আদেশ অমান্যকরে ঘর নির্মাণ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমিরুল ইসলামের জমির ওপর জোড় পূর্বক ঘর নির্মাণ করছে একই গ্রামের গিয়াস উদ্দিন গং।
এই বিষয়ে আমিরুল ইসলাম আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত তাহিরপুর থানার মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ১৪৫ধারা মতে নোটিশ জারি করে।তাহিরপুর থানার এ এস আই মো: ফরিদুল ইসলাম।আদালতের আদেশক্রমে উভয় পক্ষকে শান্তি রক্ষা ভঙ্গ না করার নোটিশ প্রদান করেন এবং যদি কেউ এই আদেশ অমান্যকরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।আদালতের আদেশক্রমে ওই নোটিশ প্রদানের সাথে ওই কথাও বলা হয়েছে আগামী ০৮/০৭/২০২১ইং তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ হাজির হইয়া উভয় পক্ষের কাগজপত্রাদি নিয়া বিরোধী বিষয় নিষ্পত্তির লক্ষ্যে হাজির থাকার নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যসুত্রে জানাযায় আদালতের ১৪৫ ধারা জারিকৃত জমিতে গিয়াস উদ্দিন গংরা জোরপূর্বক ঘর নির্মাণ করছে ।মামলার বাদী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ইসলামপুর গ্রামের নুরুজ্জামান এর ছেলে আমিরুল ইসলাম জানান উল্লেখিত তফসিল বর্ণিত ভূমি রেকর্ডীয় মালিক ছিলেন উজির মামুদ,উল্লেখিত তফসিল বর্ণিত নালিশা ভূমি বিগত ২৪/১০/১৯৮৯ইং তারিখে সাফকাউলায় দলিলমূলে ২য় পক্ষ (গিয়াস উদ্দিন গং) পিতা মোঃ হারিছ উদ্দিন এর নিকট হতে খরিদ করিয়া দখলদার হই।বর্তমানে তফসিল বর্ণিত নালিশা ভূমি আমার নামে রেকর্ড ভুক্ত।আমি উক্ত ভূমি ভোগদখল করিয়া আসিতেছি।কিন্তু গত ০৫/০৬/২০২১ইং(২য়পক্ষ)গিয়াস উদ্দিন গংরা তফশিল বর্ণিত নালিশা ভূমিতে অনাধিকার প্রবেশ করিয়া,সিমেন্টের খুঁটি পুঁতিয়া জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে ঘর নির্মাণ করার চেষ্টা করে।এতে আমি বাধানিষেধ করিলে তারা তাদের পৈত্রিক সম্পত্তি বলিয়া দাবি করে।তাদের সাথে আমার কথা কাটাকাটি হলে তারা ক্ষিপ্ত হইয়া হাতে লোহার রড, দা বাঁশ সহ দেশীয় অস্রাদি নিয়া আমাকে মারিতে আসিলে,আমি প্রাণ ভয়ে চিৎকার করিলে স্থানীয় লোকজনের সহায়তায় প্রাণে রক্ষা পাই।উক্ত বিরোধ মীমাংসা করার জন্য কয়েকবার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের গ্রাম্য সালিশ হইলেও দাঙ্গাবাজরা গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত না মানিয়া আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়া আসিতেছে।এমন কি এই ভূমিতে কেউ আসিলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব বলে হুমকি দিয়ে আসছে।এমতাবস্থায় আমি গত ০৮/০৬/২০২১ইং উল্লেখিত বিষয়টি উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি মামলা নং ২৪৬/২০২১ইং তাহিরপুর। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উল্লেখিত বিষটি আমলে নিয়ে,ফৌজদারি কার্যবিধি ১৪৫ধারা মতে নোটিশ জারি করে।আদালতের আদেশক্রমে,উক্ত বিষয়ে তাহিরপুর থানার এ এস আই মো: ফরিদুল ইসলাম। উভয় পক্ষকে শান্তি রক্ষা ভঙ্গ না করার জন্য নোটিশ প্রদান করেন।কিন্তু তারা আদালতের নির্দেশনাকে অমান্যকরে করে জোরপূর্বক ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে আদালতের আদেশক্রমে নোটিশ প্রদানকারী তাহিরপুর থানা এ এস আই ফরিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে উনি বলেন,আমি আদালতের আদেশক্রমে উভয়পক্ষকে শান্তি রক্ষা ভঙ্গ না করার জন্য নোটিশ প্রদান করি।আমাদের করনীয় এটাই ছিল।কিন্তু আদালতের আদেশ অমান্যকরে ঘর নির্মাণ করতেছে এতে অপকৃতকর ঘটনার সম্ভাবনা রয়েছে এতে আপনাদের কোন করনীয় আছে কি-না এ ব্যাপারে জানতে চাইলে উনি বলেন আদালতের আদেশ অমান্যকরে ঘর নির্মাণ করতেছে এমন কিছু ছবি সহ পুনরায় অভিযোগ করতে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন এর কাছে জানতে চাইলে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রহস্যজনক ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ