ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৩:৩৪

জয়পুরহাটের আক্কেলপুরে উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহনের পর মঙ্গলবার ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ে গত রবিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে নয় জন সদস্য নির্বাচিত হয়। ওই নির্বাচিত সদস্যদের মধ্য হতে মঙ্গলবার সকলের উপস্থিতিতে দাতা সদস্য একরামুল হকের প্রস্তাবে ও সর্ব সমর্থনে মাজেদুল ইসলামকে আগামী দুই বছরের জন্য ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  (ভারপ্রাপ্ত)  মো. ফিরোজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মীর মোহাম্মদ আলী, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাষ্টার, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বুলুসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার  (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা অর্জনে ভাল নের্তৃত্বের কোন বিকল্প নেই। যে কারনেই এ প্রতিষ্ঠানের নবগঠিত ম্যানেজিং কমিটি তাদের সুদূর প্রসারী সৃষ্টিশীল মেধা, প্রজ্ঞা, ও আদর্শ নের্তৃত্ব দিয়ে এ প্রতিষ্ঠানের মান উন্নয়নে সফল হবে আশা রাখি’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ