ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাবেক এমপি মিলনের জাতীয় পার্টিতে যোগদান


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৪:৪৮
মানিকগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন পুনরায় জাতীয় পার্টিতে যোগদান করেছেন । জাতীয় পার্টিতে যোগদানোত্তর কর্মী সভা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বেলা ৪ টার দিকে সিংগাইর পৌর এলাকায় এমপি মিলনের নিজ বাসবভনে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ এম এ গোফরান । সিংগাইর উপজেলা জাতীয় যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রাজু, বাইসস মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম, সদস্য নোয়াব আলী, হারুন অর রশিদ প্রমূখ ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সেচ্ছাসেবক পার্টির সভাপতি মিজানুর রহমান, জেলা কমিটির জাপা'র নেতা এ্যাড সুদেব সাহা, সিংগাইর উপজেলা জাপা'র সাংঠনিক সম্পাদক ইছমাইল হোসেন, সদর ইউনিয়ন জাপা'র সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র সহ সভাপতি ফিরোজ হোসেন খান, পৌর জাপা'র সাধারন সম্পাদক সালাউদ্দিন খোকা, পৌর জাপা'র সাবেক সাংঠনিক সম্পাদক শওকত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জাপা' ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত