মোহাম্মদপুরে ১৫ বছরের এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ১৫ বছরের এক কিশোরী কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ভুক্তভোগী কিশোরীর গ্রামের বাড়ি ভোলা চরছকিনা। মোহাম্মদপুর চাদ উদ্যান সাতমসজিদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় ফুফুর সাথে থাকতো। ধর্ষণ কারীরা হচ্ছে রিপন (৩২) সাগর (২৪) ইয়াসিন( ৪৫)এদের সবারই বাসা চাঁদ উদ্যান সাতমসজিদ হাউজিং ৭ নং রোডের কালামের বসতিতে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৬ ডিসেম্বর ফুচকা খাওয়ানের কথা বলে বেড়িবাঁধ বোঁটঘাট এলাকায় নিয়ে যায়, একই বাসায় ভাড়া থাকায় সাগর এবং ইয়াসিন সেখান থেকে সাগর ও ইয়াসিন মিলে মেয়েটিকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে । মেয়েটিকে অজ্ঞাত স্থানে নেয়ার পরেরদিন ১৭ ডিসেম্বর সকালে মেয়েটি বুঝতে পারে তিনি তার বাসার এলাকা থেকে অনেক দূরে আছে। পরবর্তীতে বুঝতে পারে এটা গাবতলি , পরে বাসায় এসে তার ফুফুর কাছে ঘটনা বলেন।
মেয়েটির ফুফু ঘটনার বিষয় বলেন আমাদের বাড়ি ভোলা লালমোহন চড় ছকিনায়। আমি অনেক দিন যাবত ঢাকার মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং ৭ নং রোডের কালামের বসতিতে থাকি। আমার ভাইয়ের মেয়ে আমার সাথে থাকে তার বাবা নেই তাই এই মেয়েকে আমার মেয়ের মত করে ঢাকায় রেখেছি। আমার ভাতিজির বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে এ বিষয় স্থানীয় কয়েকজন বলেছে বিচার করে দিবে, কিন্তু বিচারের কথা শুনে আমার বাসায় ধর্ষণকারীরা উল্টো হামলা করতে এসে অনেক হুমকি দামকি দিয়ে গেছে।
আমি এর বিচার চাই। ধর্ষণ কারিদের বিষয় অভিযোগ করে বলেন, প্রথম মেয়েটাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম করে রিপন। পরবর্তীতে বেড়িবাঁধ এলাকার কোনো এক বাসায় নিয়ে শারিরিক মেলামেশা করে। মেলামেশার একটি গোপন ভিডিও করে রাখে রিপন। ১৬ ডিসেম্বর রিপনের বন্ধু ইয়াসিন এবং সাগর মেয়েটিকে ফুচকা খাওয়ার কথা বলে বেড়িবাঁধ এলাকায় এনে একটি ভিডিও দেখায় এবং হুমকি দেয় ভিডিও টি অনলাইনে ছেড়ে দিবে যদি তাদের কথা মত না চলে। এরপর ইয়াসিন এবং সাগর অজ্ঞাত স্থানে নিয়ে দুজন মিলে ১৬ ডিসেম্বর রাতভর ধর্ষণ করে, সকালে গাবতলী বাসস্ট্যান্ডে ছেড়ে দেয়।
এই বিষয় ধর্ষণকারীদের বাসায় খোঁজ নিলে তাদের কাউকেই বাসায় পাওয়া যায় নাই। মেয়েটি এবং ধর্ষনকারীরা একই এলাকায় চাঁদ উদ্যান সাতমসজিদ হাউজিং কালামের বসতিতে ভাড়া বাসায় থাকেন।
এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন এই ঘটনাটি আমি শুনেছি কিন্তু কেউ এবিষয় মামলা করতে আসেনি তিনি আরও বলেন ঘটনাটি ঘটেছে গাবতলী এলাকায়, ভুক্তভোগী চাইলে গাবতলী এলাকার থানায়ও মামলা করতে পারে। যেহেতু ঘটনা গাবতলী সেকেত্রে সংশ্লিষ্ট স্থানেই ভুক্তভোগীর যাওয়া উচিৎ।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied