ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে বাইসাইকেল উপহার পেল ২৫ জন শিশু ও কিশোর।


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-১২-২০২২ রাত ৯:২৩

টানা ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে বাইসাইকেল উপহার পেল ২৫ জন শিশু ও কিশোর।

ইমাম হোসেন,  ঢাকা।

মঙ্গলবার ২০/১২/২২ইং সন্ধ্যে সাতটায় সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জামসিং মহল্লায় সাভার শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল ভ্যালী অর্গানাইজেশন নামক একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। ঘোষণা অনুযায়ী ২৯/১০/২০২২ইং তারিখ থেকে শুরু করে  ০৮/১২/৩০২২ইং তারিখ এশা পর্যন্ত ৪১ দিন কমপ্লিট হয়। পুরস্কার ঘোষণা অনুযায়ী ২০/১২/২২ সন্ধ্যে সাতটায় অনুষ্ঠানের মাধ্যমে জামাতের সাথে নামাজ পড়ার প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।


মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যারাতে পৌরসভার জামসিং চৌরাস্তা এলাকায় বায়তুল আমান (সৌদি মিনার) জামে মসজিদের সামনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


জানা গেছে, প্রায় দেড় মাস আগে ভ্যালী অর্গানাইজেশনের আয়োজনে বায়তুল আমান জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছিল যে, ৬ থেকে ১৮ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪১ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়। 

 

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘোষণার পর থেকে এলাকার অনেক শিশু-কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য আয়োজকদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি।

এছাড়াও অন্যান্যদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান ও সাভার মডেল কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম।

সুজন / সুজন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন