আফ্রিকা সফরে উইন্ডিজের কোচ আন্দ্রে কোলি
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিব্রতকর বিদায়ের পর পদত্যাগ করেন ফিল সিমন্স। এতদিন তার জায়গা শূন্য ছিল। সামনে ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর। এবার তার জায়গা পূরণ করা হলো আন্দ্রে কোলিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে।
৪৮ বছর বয়সী কোলি ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ছিলেন, সিমন্সের অধীনে যখন ক্যারিবিয়ানরা ২০১৬ সালের বিশ্বকাপ জিতেছিল। সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি প্রোগ্রামের প্রধান কোচ ছিলেন। সিনিয়র নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়েও ছিলেন তিনি। এই বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ী জ্যামাইকা তাল্লাওয়াসের সাপোর্ট স্টাফ দলের সদস্য ছিলেন কোলি।
আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়েতে দুই টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু হবে। তারপর দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!