ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিএসজিতেই থাকছেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ১২:৫

বিশ্বকাপ চলাকালেই শোনা গিয়েছিলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে নিতে চায়; কিন্তু এখনই যুক্তরাষ্ট্রে গিয়ে ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন না মেসি।  গুঞ্জন ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি বাড়াবেন মেসি।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে বিজয়োৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।

কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। ফরাসি ক্লাবটির সঙ্গে নাকি অন্তত আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করবেন মেসি।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই।  

অর্থাৎ, ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি। সাতবার ব্যালন ডি’অরজয়ী মেসি গত রোববার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা।

মেসি এবং তারা বাবা হোর্হে মেসি, যিনি লিওনেল মেসির এজেন্টও বটে, গত কয়েকমাস চুক্তির বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে