আশুগঞ্জে হাত-পা বাধা অটোচালকের মরদেহ উদ্বার
নিখোঁজের ৩ দিন পর অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি খালে ইমন মিয়ার (১২) মরদেহটি দেখতে পায় গ্রামবাসী। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন একই ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির নাছির মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রোববার রাতে ১২ বছর বয়সের ইমন ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে আন্দিদিল গ্রামে তার মরদেহ পাওয়া যায়। তার হাত-পা বাধা এবং মুখে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা ইমনকে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয় বলে ধরাণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক