পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী পদক্ষেপ।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার রামাইনন্দী পারুলিয়া মোড়ে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একযুগ পুর্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মোঃ শহিদুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, নূর মোহাম্মদ মোল্লা টিটু, সামসাদ আলম ও শরীফু ইসলাম সহ শিক্ষক সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান