ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এক বছর ১০ মাস পর ইংল্যান্ড দলে আর্চার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ৪:৫০

সাসেক্স ও ইংল্যান্ড পেসার জোফরা আর্চার এক বছর ১০ মাস পর জাতীয় দলে ডাক পেলেন। কনুইয়ের ইনজুরিতে এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ২০২১ সালের মার্চে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জস বাটলারের নেতৃত্বে ১৪ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী ২৭ জানুয়ারি ব্লুমফন্টেইনে হবে প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ ২৮ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে