অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তাহীনতায় ভুগছে রাজশাহীর সজীব গ্রুপের শ্রমিকরা
সারাদেশ আতঙ্কিত ও আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদ্য ঘটে যাওয়া সজীব গ্রুপের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে। এ ঘটনায় দেশের সর্বস্তরের মানুষের মনে বেদনার দাগ কেটেছে। এখন সকলেরই দৃষ্টি এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর দিকে। এই গ্রুপের একটি প্রতিষ্ঠান রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর এলাকায়। হাসেম এগ্রো প্রসেসিং লি. ও হাসেম অটোরাইস মিলস্ লি.। এই এলাকায় দীর্ঘদিন থেকে কোম্পানি দুটি নির্বিঘ্নে কাজ করে এলেও বর্তমানে তা প্রশ্নবিদ্ধ। আগে থেকে বিভিন্ন অভিযোগ থাকলেও অলৌকিক ক্ষমতায় কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। কিন্তু গত ৮ জুলাই নারায়ণগঞ্জ রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা সচেতন মহল ও প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের একটি অনুসন্ধানী টিম রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সজীব গ্রুপের প্রতিষ্ঠান পরিদর্শনে যায়। প্রতিষ্ঠানটির কাছে যেতেই অভিযোগের ফুলঝুড়ি নিয়ে হাজির সেখানে কর্মরত শ্রমিকরা। সুকৌশলে জানার চেষ্টা করা হয় তাদের দুর্দশার কথা।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, ভেতরে শিশুশ্রম চলছে নির্বিঘ্নে, সেখানে যে জুস তৈরি হচ্ছে তা পচা ও ভালো আমমিশ্রিত। এছাড়াও সেখানে শিশুদের খাটিয়ে পারিশ্রমিক দিচ্ছে যৎসামান্য। সেখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। যেটা আছে তা শুধু নামমাত্র। অথচ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করার কথা কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান অধিদপ্তরের। তাদেরও কোনো ভূমিকা নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে শিশুশ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ করে তাহলে ওই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হবে। তবে ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোররা হালকা কাজ করতে পারবে। কিন্তু রাজশাহীতে অবস্থিত সজীব গ্রুপের উক্ত প্রতিষ্ঠানে চরম ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মরত শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তায় নেই কোনো উপযুক্ত সরঞ্জাম। প্রশ্ন উঠেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে।
শ্রমিকদের অধিকার খর্বসহ নানাবিধ সমস্যা থাকলেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেজান জুস কারখানায় কাজ করছে শতাধিক শিশু। এই শিশুদের বেশিরভাগ ১০ বছরের মধ্যে। আবার তারা নোংরা পরিবেশে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করেও পাচ্ছে না নায্য মজুরি। নেই কোনো সাপ্তাহিক বন্ধের দিন। এছাড়াও কারখানাটিতে ইলেক্ট্রিক চুল্লি থাকার কথা থাকলেও সেখানে জুস তৈরি হচ্ছে লাকড়ি বা খড়ির আগুনে।
মিডিয়ার অনুসন্ধানী টিম শত চেষ্টা করেও কারখানার ভেতরে ঢুকতে পারেনি। মিডিয়াকর্মীরা গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যানেজার ফোন বন্ধ করে দেয় এবং লোক মারফত বলতে বলে ম্যানেজার নেই। তবে গেটে কয়েকটি শিশুকে দেখা যায়। পরে রাইস মিলের গেটে গেলে সেখানে দায়িত্বরত অ্যাডমিনের দায়িত্বে থাকা সোহাগ জানান, আমাদের সব ঠিক আছে কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই।
বিষয়টি নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করলে জানা যায়, রাজশাহী পরিবেশ অধিদপ্তর এখন অসুস্থ। দায়িত্বরত উপ-পরিচালক (ডিডি) রয়েছেন মাতৃকালীন ছুটিতে, সহকারী পরিচালক (এডি) করোনায় আক্রান্ত। আর অফিস লকডাউনে বন্ধ।
পরবর্তীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সেখানে শিশু তো থাকার কথা নয়। আমি ১০ জুলাই কারখানাটি পরিদর্শন করেছি। তবুও আমরা গুরুত্বসহকারে দেখব। তিনি আরো বলেন, ১৪ বছরের উপরে কেউ শিশু আইনে পড়ে না। শিশুদের অধিকার খর্ব হচ্ছে বললে তিনি বলেন, আমাদের কেউ অভিযোগ দেয়নি। সাপ্তাহিক ছুটির দিন নেই কেন- জানতে চাইলে তিনি বলেন এরূপ হওয়ার কথা নয়।
স্বাস্থ্যঝুঁকিতে কাজ করছেন শ্রমিকরা- প্রশ্ন করলে উপ-মহাপরিদর্শক বলেন, সেখানে কাজের পরিবেশ স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। তারপরও ঈদের ছুটি কাটলে আবার পরিদর্শন করব।
কথা বলতে সেজান জুস কারখানায় ম্যানেজার নুরুল করিমকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত