ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

মান্দায় জলাশয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগে ফুফু-ভাতিজার মৃত্যু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ রাত ১২:৪৭

নওগাঁর মান্দায় জলাশয়ে মাছ চাষে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে ফুফু-ভাতিজার মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মায়দাকুল্যা বিলে (জলাশয়) এ দুর্ঘটনায় ঘটে। ঘটনার পর তড়িঘড়ি করে জলাশয় থেকে বিদ্যুতের সব তার সরিয়ে নেয়া হয়। ফুফু-ভাতিজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০) ও রফিকুল ইসলামের ছেলে রুমান (১২)। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা থেকে মায়দাকুল্যা জলাশয় ইজারা নিয়ে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা এমদাদুল হকের ছেলে মাহফুজুর রহমান (মাহফুজ) মাছ চাষ করছেন। মায়দাকুল্যা জলাশয়ের পূর্ব পাশে একটি বেড়ার ঘর করে সেখানে মিটার নিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। রাতে জলাশয় আলোকিত করার জন্য সেখান থেকে লাইন টেনে পুরো জলাশয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ময়দাকুল্যার মাঠ থেকে ঘাস কেটে আম্বিয়া খাতুন ও রুমান বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে রুমানের অজান্তে পানিতে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ফুফু আম্বিয়া খাতুন তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুপুর ১টার দিকে ঘটনা ঘটলেও ২টার দিকে জানাজানি হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। নিহত রুমানের বাবা-মা ঢাকায় থাকায় সে তার ফুফুর সঙ্গে থাকত।

বড়পই পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদ, ইসমাইল ও ওমিরসহ অনেকেই বলেন, উপজেলা চেয়ারম্যানের ছেলে মাহফুজুর রহমান (মাহফুজ) অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পানির নিচ দিয়ে সারাবিলে দিয়ে রাখছে। ফুফু-ভাতিজা মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে অবৈধভাবে পানির নিচ দিয়ে রাখা বিদ্যুতের তারে দুজনই মারা যায়। ঘটনার পর পাহারাদাররা তড়িঘড়ি করে বিল থেকে সব তার সরিয়ে ফেলেছে।

এ ব্যাপারে জলাশয়ের ইজারাদার মাহফুজুর রহমান বলেন, গত দেড় বছর থেকে জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করছি। জলাশয়ে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। যারা গুজব রটাচ্ছেন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় অনেক ব্যাপার থাকে। প্রতিপক্ষক বিভ্রান্ত ছড়াতেই পারে।

মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আসাদুজ্জামান বলেন, জলাশয়ে আমাদের কোনো সংযোগ নেই। যদি অবৈধ সংযোগ হয়ে থাকে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে মাহফুজুর রহমান জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। জলাশয়ে তিনি রাতের আলোর ব্যবস্থা করার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে আম্বিয়া খাতুন-রুমান বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। রুমানের বাম হাতের পেছনে বিদ্যুৎস্পৃষ্টে পোড়া চিহ্ন রয়েছে। ঘটনার পর জলাশয়ের পাহারাদাররা তারগুলো সরিয়ে ফেলেছে।

তিনি আরো বলেন, রাত ৮টার দিকে নিহত দুজনের ম‍ৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’