মধুপুরে আশ্রায়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুপুরে আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন টাঙ্গাইলের নবগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা শেষে মধুপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরকে, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার ওসি মাজহারুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমূখ।
সুজন / সুজন
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ