নিয়ামতপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী তার দোকানের কর্মচারী প্রশান্ত রবিদাস (১০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে ডাংগাপাড়া শেষের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরুল ইসলাম নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর গ্রামের খোদা বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে নিহত নুরুল ইসলাম তার দোকানের কর্মচারীকে নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরের চার মাথার মোড়ে তার নিজ দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার সময় ডাংগাপাড়া গ্রামের শেষ মোড়ে আড়ল কালাইয়ের গাছে আড়াল হওয়া ওই মোড়ে পৌঁছলে একটি দ্রুতগ্রামী ধানভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম ও প্রশান্ত রবিদাস গুরুতর আহত হত। আহতাবস্থায় উদ্ধার করে তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় প্রশান্ত রবিদাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, লাশ উদ্ধার করে মৃতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তারা কোনো মামলা করবে না জানিয়েছে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থলেই আটক রয়েছে এবং চালক পলাতক রয়েছে।
এমএসএম / জামান
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied