ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মুমিনুলের দারুণ ক্যাচে ফিরলেন পূজারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১১:৪১

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম দিনটা হতাশায় কাটলেও দ্বিতীয় দিনের শুরুটা দারুণভাবে রাঙিয়েছে টাইগাররা। দিনের শুরুতে দুই ওপেনারকে ফেরানোর পর তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারাও।

দলীয় ৭৩ রানের মাথায় শট স্লিপে মুমিনুল হকের দারুণ ক্যাচে পরিণত হয়ে ২৪ রান করে ফেরেন পূজারা। এই উইকেট পাওয়ায় ভারতের প্রথম তিনটি উইকেটই গেল তার ঝুলিতে।। এর আগে দিনের শুরুতে ভারতীয় দুই ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুলকেও ফিরিয়েছিলেন তাইজুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান। ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ট।  কোহলি ব্যক্তিগত ১৭ রান এবং পান্ত ৯ রানে অপরাজিত আছেন। এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করেছিল।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে