উলিপুরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা
"বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে উলিপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা ২০২১-২০২২ অর্থবছর অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নের সদস্য ভুক্ত শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। জানা যায়, উক্ত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে মোট সদস্য সংখ্যা ৮'শ ২৫ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলার উলিপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে ১২তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। আর্থিক সক্ষমতা সু-দৃঢ়করণে ক্রেডিট ইউনিয়ন অত্যন্ত ভুমিকা রাখছেন। উক্ত অনুষ্ঠানে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর অন্তর্ভুক্ত সকল সদস্যের উপস্থিতিতে মোঃ শাহাজুল হক এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আয়-ব্যায় ও বার্ষিক পরিকল্পনা সদস্যের মাঝে উপস্থাপন করেন উক্ত সমিতির সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ আসাদ-উ-দ্দৌলা মাসুদ, চেয়ারম্যান, উলিপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফাহমিদা সুলতানা সীমা, ভাইস-চেয়ারম্যান, কালব লিঃ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, চেয়ারম্যান উলিপুর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ উলিপুর উপজেলা, দেবব্রত রায়, অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ, জাহাঙ্গীর আলম সরদার-ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এম এস স্কুল অ্যান্ড কলেজ, রেজাউল করিম রাজা-সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ তবকপুর ইউনিয়ন, সৈফুর রহমান মিয়া-উপজেলা সমবায় অফিসার, উলিপুর, জিল্লুর রহমান-ডিরেক্টর, ক-অঞ্চল কালব লিঃ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা কমিটির সদস্যের মধ্যে মোঃ মাহফিল হক-ভাইস-চেয়ারম্যান, জগৎ চন্দ্র বর্মন-ট্রেজারার, গোলজার হোসেন-ডিরেক্টর, রেজাউল করিম-ডিরেক্টর ও উপজেলা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied