আশুগঞ্জ রেল স্টেশনে ছুরিকাঘাতে যুবক নিহত
আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর পরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছে। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।নিহত নাঈম ইসলাম (২২) নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। কি কারণে আশুগঞ্জ এসেছিলেন সেটি জানা যায়নি।এ সময় আরও এক যাত্রী আহত হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটে। নাঈম যে বগি থেকে নেমেছিলেন সেটি ঝোঁপঝাড়ের কাছে দাঁড়ায়। যে কারণে সেখানে বেশ অন্ধকার ছিল।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাতেম আলী ভূইয়া জানান, চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে।ট্রেনের পেছনের অংশ ছিলো প্লাটফর্মের বাইরে ঝোঁপঝাড়ের দিকে। পেছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাঈম ইসলাম অপারগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার