দশমিনায় বড় ভাইয়ের সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
পটুয়াখালীর দশমিনায় বড় ভাইয়ের সাথে অভিমান করে নয়ন শীল (১১) নামের এক স্কুলছাত্রের কীটনাশক পানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গছানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন শীল ওই গ্রামের নির্মল শীলের ছেলে ও গছানী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বাড়ির অদূরে বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকায় নয়নের পিতা নির্মল শীলের সেলুন ব্যবসা রয়েছে। নিহতের বড় ভাই শুভ শীল পিতার দুপুরের খাবার নিয়ে নয়নকে ওই সেলুনে যেতে বলে। তাতে নয়ন রাজি না হলে শুভ তাকে রাগ করে।পরে সবার অজান্তে নয়ন কীটনাশক পান করে বাড়ির মধ্যে টিউবওয়েলের কাছে অসুস্থ হয়ে বমি করে। বমিতে কীটনাশকের গন্ধ পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে দ্রুত নয়নকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।
চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া খায়ের। দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied